

স্মারক নং- গ্রীহি/প্রশাসন/ইউপিবি/২০২৬/২০
তারিখঃ ১০/০২/২০২৬ খ্রিঃ।
পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি
গ্রীন হিল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা যা ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর হতে অত্র এলাকার মানুষের বিশেষতঃ দরিদ্র জনগোষ্ঠীদের জীবন মান-উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সহযোগী সংস্থা Vision Spring, Bangladesh ও United Purpose, Bangladesh এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার “Reading Glass for improved Livelihoods (RGIL) Project ” শীর্ষক প্রকল্পের কর্মএলাকার জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত ভলান্টিয়ার পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।
| ক্রঃ নং | পদের নাম | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা | মাসিক সম্মানী | কর্ম এলাকা |
|---|---|---|---|---|---|---|
|
১. |
ভলান্টিয়ার |
২৩ টি (পুরুষ /মহিলা) |
কমপক্ষে এইচএসসি বা সমমান পাশ হতে হবে। |
স্বাস্থ্য ও জীবন-জীবিকা উন্নয়ন প্রকল্পে কমপক্ষে ১ বছরের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। |
মাসিক সম্মানী ভাতা ৩০০০/- (তিন হাজার) টাকাসহ প্রকল্পের নিয়ম-নীতি অনুযায়ী প্রযোজ্য অন্যান্য সুযোগ সুবিধা। যেমন: প্রতিটি ক্যাম্পেইন হতে ৫০০ টাকা এবং চশমা বিতরণ মুল্যের উপর ৩৩% ইনসেনটিভ। |
খাগড়াছড়ি জেলাঃ |
শর্তাবলী:
- নিয়োগের ক্ষেত্রে সংস্থার প্রচলিত বিধি-বিধান প্রতিপালিত হবে।
- আগ্রহী প্রার্থী আবেদনপত্রসহ একটি পূর্ণ জীবনবৃত্তান্ত নির্বাহী পরিচালক সম্বোধন পূর্বক নিম্নবর্নিত ঠিকানা বরাবরে ১৯ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে দাখিল করতে হবে (সকাল ৯.০০টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত)। অথবা This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. ই-মেইলের মাধ্যমেও আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে, ই-মেইলের মাধ্যমে আবেদনপত্রের সাথে নিম্নেউল্লেখিত কাগজপত্রাদির স্ক্যান কপি সংযোজন করে একটি পিডিএফ ফাইল সংযুক্ত করতে হবে। ই-মেইলের বিষয়ে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদন পত্র বাংলা অথবা ইংরেজী যেকোন একটি ভাষায় দাখিল করা যাবে।
| রাঙ্গামাটি জেলা | খাগড়াছড়ি জেলা | বান্দরবান জেলা |
| গ্রীন হিল, প্রধান কার্যালয়, চম্পকনগর, রাঙ্গামাটি। | গ্রীন হিল জেলা অফিস, সিঙ্গিনালা, স্টেডিয়ামের পাশে, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি। মোবাইল: ০১৫৫৩৫০৪২৩০ |
গ্রীন হিল জেলা অফিস, ব্রিগেড এলাকা, বালাঘাটা, বান্দরবান। মোবাইল: ০১৮৭৪৪৩১৮৮৪ |
- আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, স্থায়ী বাসিন্দার সনদপত্র, সদ্য তোলা ১ (এক) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদপত্রের কপি দাখিল করতে হবে।
- জীবন বৃত্তান্তে আবেদনকারীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।
- উক্ত পদের জন্য আবেদনকারীর বয়স ২০-৩৫ বৎসর হতে হবে।
- আবেদনকারীর জীবনবৃত্তান্তে ২জন রেফারির নাম, পেশা/পদবী ও যোগযোগের ঠিকানা এবং সচল মোবাইল নম্বর বা ইমেইল অবশ্যই উল্লেখ করতে হবে।
- চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সুপারিশ সহকারে যথাসময়ে আবেদনপত্র দাখিল করতে হবে।
- শুধুমাত্র উল্লেখিত প্রকল্প এলাকার বা ইউনিয়ন পর্যায়ের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
- শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।
- মৌখিক পরীক্ষায় অংগ্রহণের জন্য কোন প্রকার টি,এ/ডি,এ প্রদান করা হবে না।
- আবেদন পত্র বাছাই ও নিয়োগের ক্ষেত্রে সংস্থার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
- আবেদনকারীকে খামের উপরিভাগে প্রার্থীত পদের ও ইউনিয়নের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
- কর্তৃপক্ষ প্রয়োজনবোধে এই বিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তির যে কোন শর্ত বাতিল, পরিবর্তন, পরিবর্ধন বা শিথিল করতে পারবেন।
- অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
- যদি কোন আবেদনকারীর যৌন শোষণ, নিপীড়ন এবং অপব্যবহারের কোন কার্যকলাপে সম্পৃক্ততা বা অভিযুক্ত থাকলে উক্ত প্রার্থীকে আবেদন করার প্রয়োজন নেই।
- নিয়োগের ক্ষেত্রে গ্রীন হিল সম-সুযোগ প্রদানে বিশ্বাসী।
- এ নিয়োগ বিজ্ঞপ্তিটি গ্রীন হিল ওয়েবসাইটে www.greenhill-bd.org ও গ্রীন হিল ফেসবুক পেইজে www.facebook.com/greenhill.rangamati অথবা নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
বিঃদ্রঃ গত ২৬ জানুয়ারী’২০২৬ইং তারিখে গ্রীন হিল সংস্থার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্মারক নং GH/HR/UPB/RGIL/2026-15 মূলে যারা ইতোমধ্যে আবেদনপত্র দাখিল করেছেন তাদের পূনরায় আবেদন করার প্রয়োজন নেই।
দৃষ্টি চাকমা
প্রোগ্রাম ম্যানেজার-এডমিন এন্ড এইচআর
গ্রীন হিল
ইন্দ্রানী হাউজ, চম্পকনগর
রাঙ্গামাটি পার্বত্য জেলা